
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ৭৩ টি প্রাথমিক বিদ্যালয়, ২০ টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭ টি মাদ্রাসার স্কাউটস কাউন্সিলরের উপস্থিতিতে আগামী তিন বছরের জন্য কমিটিতে ১৩ সদস্যের নাম চূড়ান্ত করা হয়।
এতে পদাধিকার বলে সভাপতি মনোনীত হন আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাসেল ইকবাল। এছাড়া কন্ঠ ভোটে সাধারণ সম্পাদক পদে পুণরায় মনোনীত হয়েছেন শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী মৃধা। কমিটিতে কমিশনার নির্বাচিত হয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম। এছাড়া সহ-সভাপতি হয়েছেন, মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ে আজাদুল ইসলাম, মাদ্রাসায় আব্দুর রব, প্রাথমিকে আজিজুর রহমান ও জেসমিন সুলতানা। কোষাধ্যক্ষ সৈয়দ সিফায়েতুল ইসলাম ও যুগ্ম সম্পাদক পদে সুভাষ কুমার কুন্ডু নির্বাচিত হয়েছেন। গ্রুপ কমিটিতে প্রাথমিকে ইস্রাফিল সরদার, কামাল হোসেন, মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসায় লাভলু মিয়া ও বিদ্যালয়ে মেহেদী হাসানকে দায়িত্ব দেয়া হয়েছে।
এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি রাসেল ইকবালের সভাপতিত্বে বক্তব্য দেন, বাংলাদেশ স্কাউটসের ফরিদপুর জেলার সহকারী পরিচালক আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক প্রমুখ।

আরও পড়ুন
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত
বাসাইলে প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
এম আই এস টি গাজীপুরে ASSET প্রকল্পের অর্থায়নে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মশালা অনুষ্ঠিত।