হোম » সারাদেশ » জনসচেতনতাই পারে পরিবেশ দূষন রোধ করতে 

জনসচেতনতাই পারে পরিবেশ দূষন রোধ করতে 

আবুল হাশেম,রাজশাহী ব্যুরোঃ আইনের প্রয়োগের পাশাপাশি পরিবেশ রক্ষায় নিজেদের সচেতন হতে হবে। শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে পরিবেশ রক্ষার বিভিন্ন প্রবন্ধ থাকা জরুরি। উপস্থিত বক্তারা এই কথা বলেন। রাজশাহীর বাঘায় আজ বুধবার সকালে আইডিয়াল স্কুল এন্ড কলেজে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও ভ্যারাসিটি সিডলিং কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আওয়াল, প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক আইডিয়াল স্কুল এন্ড কলেজ
উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাম্মী আক্তার বাঘা উপজেলা নির্বাহী অফিসার, বিশেষ অতিথি জনাব ফরজ আলী আহব্বায়ক বাংলাদেশ পরিবেশ আন্দোন (বাপা) বাঘা উপজেলা শাখা,প্রধান বক্তা: ড. আব্দুস সালাম  সভাপতি ,পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা।  অন্যদের মধ্য উপস্থিত ছিলেন, জনাব বেনজির আহমেদ ( বিপ্লব) সহ সভাপতি পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা,অপূর্ব কুমার সাহা সাধারন সম্পাদক পরিবেশ আন্দোলন (বাপা)বাঘা পৌর শাখা,রানু আক্তারী মহিলা সম্পাদিকা পরিবেশ আন্দোলন বাঘা পৌর শাখা,উত্তম কুমার পাল যুগ্ম আহব্বায়ক পরিবেশ আন্দোলন  বাঘা উপজেলা শাখা। মোঃ আবুল হাশেম সভাপতি নিউ বাঘা উপজেলা প্রেস ক্লাব।
প্রধান বক্তার বক্তব্যে  ড. আব্দুস সালাম  বলেন, পরিবেশের সমস্যা বিশ্বের প্রধান সমস্যাগুলোর একটি। বিজ্ঞানীরা বলছেন, পরিবেশ বিপর্যয় হলে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হবে। দেশের এক-চতুর্থাংশ সমুদ্রগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। দূষণরোধে দরকার সচেতনতা বৃদ্ধি। তিনি বলেন, শিশুদের পরিবেশ সম্পর্কে সচেতন করলে তারা একটি উন্নত জাতি হিসেবে গড়ে উঠবে। তারা নিজেদের স্বার্থেই নিজের শহর এবং দেশের পরিচ্ছন্নতা সম্পর্কে ছোটবেলা থেকে ভাবতে পারবে। তাই পাঠ্যপুস্তকে পরিবেশ-বিষয়ক প্রবন্ধ থাকা জরুরি।
অপূর্ব কুমার সাহা বলেন, আমাদের দেশে পরিবেশ-বিষয়ক আইন আছে। কিন্তু আইনের প্রয়োগ নেই। এ ছাড়া আমরা নিজেরাই পরিবেশ সম্পর্কে সচেতন নই। বেনজির আহমেদ বিপ্লব বলেন শুধু আইন করে দূষণরোধ করা সম্ভব হবে না। পরিবেশদূষণ রোধ করতে হলে নিজেদেরও পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে। আমরা যদি পাহাড় না কাটি, আমরা যদি যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলি, তাহলে পরিবেশ অনেকটা রক্ষা হবে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!