
মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা টিভি টাওয়ার এলাকা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি’সহ দুইজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি এই অভিযান চালান। গ্রেফতাররা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মৃত ঠান্ডা মিয়ার পুত্র আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার পুত্র মোঃ আব্দুর রহিম (৬৫) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক
তিনি জানান, কয়েকজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র্যাবের মাদক অভিযান ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার দুইজনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি