প্রিন্ট এর তারিখঃ জুন ১৮, ২০২৬, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৫, ১:৪২ অপরাহ্ণ
কক্সবাজারের উখিয়ায় আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গাকে আটক করছে র্যাব

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলা টিভি টাওয়ার এলাকা থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড গুলি’সহ দুইজন অস্ত্র কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের একটি এই অভিযান চালান। গ্রেফতাররা হলেন, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর মৃত ঠান্ডা মিয়ার পুত্র আক্তার হোসেন (২৬) ও ক্যাম্প নং-২/ইষ্ট, ব্লক-সি এর মৃত গনু মিয়ার পুত্র মোঃ আব্দুর রহিম (৬৫) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক
তিনি জানান, কয়েকজন মাদক কারবারী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে র্যাবের মাদক অভিযান ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার দুইজনকে থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.