
দাগনভূঞা প্রতিনিধিঃ দাগনভূঞা থানাধীন জায়লস্কর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ২৭শে জানুয়ারি রবিবার রাত ০৩:১৫ ঘটিকার সময় লোহার ভোতা পাত, লোহার পাত, টর্চ লাইট, নাম্বারবিহীন মোটরসাইকেল ও ০৪ টি মোবাইল সহ সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ১।নূর মোহাম্মদ প্র: বাবু(৩২),পিতা- ছাত্তার শেখ সাং- জায়লস্কর (দাগাবাড়ি), থানা- দাগনভূঞা, জেলা- ফেনী ২। ফকরুল ইসলাম ফাহাদ(২১), পিতা-ওমর ফারুক, সাং-সিরাজপুর, ৩।নাহিদ হোসেন পিতা- নূর হোসেন, সাং- করালিয়া উভয় থানা- কোম্পানিগঞ্জ, নোয়াখালী দের গ্রেফতারপূর্বক দাগনভূঞা থানার মামলা নং-১২, তাং-২৭/০১/২৫ ইং ধারা-৩৯৯/৪০২ রজ্জু করত: ধৃত আসামীত্রয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
দাগনভূঞা থানার ওসি মোঃ লুৎফর রহমান বলেন, রাতে রাস্তায় ঘুরাঘুরির সময় সন্দেহ হওয়াতে আমাদের মোবাইল টিমের সদস্যরা গ্রেফতার করে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য