হোম » সারাদেশ » পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপনের উদ্ভোধন

পীরগঞ্জে রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপনের উদ্ভোধন

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধি: আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধান উৎপাদনে কৃষকদেরকে সচেতন করার লক্ষ্যে রংপুরের পীরগঞ্জে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টের সাহায্যে ধানের চারা রোপনের মাধ্যমে সমলয় চাষাবাদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । সোমবার উপজেলার শানেরহাট ইউনিয়নের ঘোষপুরে কয়েকশত কৃষকের উপস্থিতিতে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চল এর অতিরিক্ত পরিচালক ওবায়দুর রহমান মন্ডল ।

এর আগে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম এর সভাপতিত্বে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার । আমন্ত্রিত অতিথী হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী রংপুরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ী রংপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা এনামুল হক,
কৃষি সম্প্রসারন অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক আফজাল হোসেন, কুড়িগ্রাম জেলার কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন , উপসহকারী কৃষি কর্মকর্তা সাদিকুর রহমান ও কৃষক রিয়াজ উদ্দিন প্রমুখ ।

জাঁকজমক পুর্ণ এ অনুষ্ঠানে উদ্ভোধক ওবায়দুর রহমান তার বক্তব্যে বলেন, আধুনিক প্রযুক্তিতে বিজ্ঞান নির্দেশিত টেকনোলজি কলাকৌশল আমাদের কৃষি উৎপাদনে বেশ সহায়ক ভুমিকা পালন করছে । এতে করে কম জনবলে ও সল্প খরচে লাভজনক ফসল উৎপাদন সম্ভব । এ পদ্ধতি গুলো ব্যবহার করে বিশ্বের অনেক দেশে কৃষি ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে । তাই আমাদেরকেও এ সব প্রযুক্তি ব্যবহার করতে হবে । তবেই আমরা উন্নত কৃষির দেশে পরিণত হতে পারব ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!