
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ট্রেন থেকে নামার সময় পিছলে গিয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার রাত ৯ টার সময় জেলার পীরগঞ্জ রেল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি রাত ৮ টা ৪৫ মিনিটে পীরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছায়। যাত্রাবিরতি শেষে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাবার সময় ওই ট্রেন থেকে নামাতে গিয়ে এক বৃদ্ধ পা পিছলে পড়ে যায়। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম নিহতের সত্যতা নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধ ট্রেনে ভিক্ষাবৃত্তি করতো। তার বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুরে। তবে তার নাম জানা যায়নি। তার নাম পরিচয় নির্ণয়ে সিআইডি পুলিশ কাজ করছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান