হোম » সারাদেশ » ঠাকুরগাঁয়ে রুহিয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

ঠাকুরগাঁয়ে রুহিয়ায় গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

oppo_0

ফারুক হোসেন রুহিয়া ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১নং রুহিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।
 ২০শে জানুয়ারি সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি ও ঠাকুরগাঁও সদর উপজেলা শিক্ষা অফিসার মোকাদ্দেস ইবনে সালাম। প্রধান শিক্ষক গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন রুহিয়া থানা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, রুহিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল হক, রুহিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন ও রুহিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম।এছাড়াও সকল শিক্ষক শিক্ষার্থীসহ অভিভাবকগন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!