
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: “মানব সেবায় নিরন্তর পথচলা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা সমিতি উত্তর আমেরিকা এর উদ্যোগে এবং ভোরের সাথীর সহযোগীতায় রোববার বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের সাবেক উপ পরিচালক আক্তারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আখতারা পারভিন, উত্তর আমেরিকা ঠাকুরগাঁও জেলা সমিতির সহ সভাপতি সোহরাব আলী সহ আরো অনেকে।
এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শীতার্তদের মাঝে ৭শ কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন
‘বাড়ি জামালপুরে’—এটুকুই মনে আছে; পরিচয়হীন অসহায় নারী খুঁজছেন স্বজনদের
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার