হোম » সারাদেশ » পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা শীতবস্ত্র কম্বল বিতরণ.. 

পৌরসভার উদ্যোগে সরকারি সহায়তা শীতবস্ত্র কম্বল বিতরণ.. 

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় ঘন কুয়াশা আর কনকনে শীত জেঁকে বসেছে। ঘন  কুয়াশা আর কনকনে শীতের কারণে বিপর্যস্ত এখানকার জনজীবন। গত কয়েকদিন ধরে চলছে শীতের দাপট। ঠান্ডায় হাড় কাঁপানো এ শীতে হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে মোরেলগঞ্জ পৌরসভা।
রবিবার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় মোরেলগঞ্জ  পৌরসভার উদ্যোগে পৌর এলাকার  দরিদ্র মানুষের মাঝে সরকারি সহায়তা শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। দরিদ্র শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র কম্বল  তুলে দেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম।
এসময় তিনি বলেন, বছরের প্রথম থেকে পথচারী, হতদরিদ্র, দুস্থ,অসহায়  শীতার্তদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারি সহায়তা শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অসহায়, দুস্থ হতদরিদ্রদের মাঝে এমন বিতরণী কাজ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!