
সোমবার বেলা ১০ টায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামে সাবেক ইউপি সদস্য মারুফ-উল হাসান খান শিপলুর নেতৃত্বে ঘন্টা ব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার তিন শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রেলওয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও মসজিদের সভাপতি গোলাম কিবরিয়া, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাগর খান, পল্লী চিকিৎসক মাজেদুর রহমান প্রমূখ।
বক্তারা জানান, ডিজিটাল প্রি-প্রেইড মিটার স্থাপন করলে পূর্বের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে। বিগত সরকার বিদ্যুৎ খাতকে দুর্নীতি ও অনিয়ম ভরপুর করে রেখেছে। ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎবিভাগ। পরিশেষে প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার