হোম » সারাদেশ » বগুড়া কাহালুতে এনএসআই এর তথ্যের ভিত্তিতে অবৈধ সীসা কারখানার জরিমানা

বগুড়া কাহালুতে এনএসআই এর তথ্যের ভিত্তিতে অবৈধ সীসা কারখানার জরিমানা

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া গোয়োন্দা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে ও সরাসরি অংশগ্রহণে রবিবার (০৫ই জানুয়ারি) দুপুরে কাহালু উপজেলার উলট্ট পূর্বপাড়া এলাকায় অবস্থিত একটি অবৈধ সীসা কারখানায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা ডলি।
এ সময় পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মিকাইল হোসেন ও অন্যান্য সদস্যরা, উপজেলা প্রশাসনের কর্মচারীবৃন্দ ও কাহালু থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
অভিযানকালে সরজমিনে দেখা যায়, অনুমোনহীন অবৈধ উক্ত সীসা কারখানায় আইপিএস ও গাড়ির ব্যাটারি ভেঙ্গে উন্মুক্ত স্থানে এসিড ফেলা হচ্ছে এবং উক্ত ব্যাটারির সীসা গলানো হচ্ছে। এতে পরিবেশ, মানুষ ও আশপাশের ফসলের জমির ব্যাপক ক্ষতিসাধন হচ্ছে। ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ পরিত্যক্ত এসিড, সীসা, সীসা গলানোর সরঞ্জামাদি, কয়লা ও বিপুল পরিমাণ ব্যাটারি পাওয়া যায়।
ফ্যাক্টরিটির অনুমোদন না থাকায় এবং পরিবেশের ব্যাপক ক্ষতি সাধন করায় পরিবেশ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ এর গ ধারা অনুযায়ী ফ্যাক্টরিটিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং আগামী দুই দিনের মধ্যে ফ্যাক্টরি সম্পূর্ণ রূপে ধ্বংস করার জন্য বলা হয়।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!