
এইচ এম রুহুল কাদের , চকরিয়া : ব্র্যাক ব্যাংক চকরিয়া শাখার ভল্টের ৮২ লাখ ৪৪ হাজার টাকার উধাও হয়েছে । ইতিমধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক । ব্যাংক সূত্রে জানাযায় , ইতিমধ্যে জড়িত কর্মকর্তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কিছু টাকা উদ্ধার হয়েছে ।
সূত্রে আরো জানাযায়, গত ২২ ডিসেম্বর ব্যাংকের কক্সবাজারের চকরিয়া শাখা পরিদর্শন করে বাংলাদেশ ব্যাংক । পরিদর্শনকালে ব্যাংকের ১৯ ডিসেম্বর হিসাব শেষ হওয়ার পর নগদ অর্থের পরিমাণের সঙ্গে ভল্টে রাখা নগদ অর্থের পরিমাণের সঙ্গে ৮২ লাখ ৪৪ হাজার টাকার পার্থক্য পাওয়া যায়, যা গুরুতর অনিয়ম বলে উল্লেখ করে পরিদর্শন দল ।
ঘটনার সাথে জড়িত মোর্শেদুর রহমান নামের এক কর্মকর্তাকে গত ২৩ ডিসেম্বর আটক করে পুলিশের কাছে সোপর্দ করে । তার কাছ থেকে ৪৭ লাখ টাকা আদায় করা হয়েছে । মামলার এজাহারে যদিও ৩২ লাখ টাকা উদ্ধারের তথ্য দেয়া হয়েছে ।
এ বিষয়ে জানতে চাইলে ব্র্যাক ব্যাংক চকরিয়া শাখার পরিচালক নিটু বড়ুয়া প্রথমে কোনো মন্তব্য করতে চায়নি ,পরে আর্থিক কেলেংকারী ও এক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ করার বিষয়টি স্বীকার করেন ।
চকরিয়া থানা সূত্রে আরো জানায়, জড়িত ব্যাংক কর্মকর্তা মোর্শেদুর রহমানের বাড়ি কক্সবাজার সদর থানার খুরুশখোল দক্ষিণ পেচারঘোনা এলাকার আলতাফুর রহমানের পুত্র । তিনি ব্রাক ব্যাংক চকরিয়া শাখার ক্যাশ বিভাগের হেডটেলার পদে কর্মরত ছিলেন । তাকে দুদকের আর্থিক জালিয়াতি মামলায় (তদন্তাধীন) ২৪ ডিসেম্বর আদালতে প্রেরণ করে।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান