
মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ রাতের আঁধারে ২য় দিনের মত মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় থাকা ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নাজমুল ইসলাম। শুক্রবার (৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম বিপাকে পড়ছেন মোরেলগঞ্জ উপজেলার অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। গরিব-দুঃখী শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের বাড়িতে গভীর রাতেও কম্বল নিয়ে হাজির হয়েছেন ইউএনও মোঃ নাজমুল ইসলাম । কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের হাতে শীতবস্ত্র দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় ও প্রতিবন্ধীরা আবেগে আপ্লুত হয়ে পড়েন।
এ বিষয়ে ইউএনও মোঃ নাজমুল ইসলাম বলেন, প্রচন্ড শীতে মোরেলগঞ্জ উপজেলাবাসী কষ্ট পাচ্ছে। এই শীতে কোনো দুঃস্থ পরিবার যেন কষ্ট না পায়, সেজন্য তাদের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। এভাবেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

আরও পড়ুন
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য
নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের দাবিতে মানববন্ধন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা