হোম » সারাদেশ » মোরেলগঞ্জে ৮০ জন নারী মাঝে বিনামূল্যে  ল্যাপটপ বিতরণ..

মোরেলগঞ্জে ৮০ জন নারী মাঝে বিনামূল্যে  ল্যাপটপ বিতরণ..

মোঃ এখলাস শেখ,মোরেলগঞ্জ প্রতিনিধিঃ “প্রযুক্তির সহায়তা নারীর ক্ষমতায়ন “শীর্ষক ব্যানারে বাগেরহাটের মোরেলগঞ্জে ৩য় পর্যায়ে নারী ফ্রিল্যান্সার  তৈরীর লক্ষ্যে ও নারীদের আত্মকর্মসংস্থান বৃদ্ধিতে ওমেন আইটি সার্ভিস প্রোভাইডার প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতারণ করা হয়েছে।
মঙ্গলবার(২৪ ডিসেম্বর)বিকাল ৪ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন ও তথ্য প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে ৩য় ধাপের মোট ৮০ জন নারীর মাঝে এই ল্যাপটপ বিতারণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ বাকী বিল্লাহ এর সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোঃনাজমুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আইসিটি অফিসার ত্রিদীপ সরকার,উপজেলা জামায়াতের নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম,  উপজেলা আইসিটি বিভাগ ও হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষক, মোঃ তুহিন হোসেন, সুমন রায় চৌধুরী, আদনান আরফান,মোঃমেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আইসিটি অফিসার ত্রিদিপ সরকার।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!