হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

বগুড়া শেরপুরে ইউনিয়ন যুবলীগের সভাপতি আটক

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বিএনপির শেরপুর – ধুনট নির্বাচনী এলাকার সাবেক এমপির গাড়ি বহরে হামলার মামলায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ই  ডিসেম্বর) সকালে শুভগাছা ইটভাটা থেকে যুবলীগের সভাপতি নাজমুল হাসান ওরফে গোলজার ফকির (৪৪) কে আটক করেছে।
জানা যায়, বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনী বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়ি বহরে কলেজরোড এলাকার হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত ১৫ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মামলার নামীয় আসামী খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আজহার আলী ফকিরের ছেলে খানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান কে শুভগাছা পূর্বপাড়া একটি ইটভাটার ভিতর থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত  নাজমুল হাসান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!