
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার বিএনপির শেরপুর – ধুনট নির্বাচনী এলাকার সাবেক এমপির গাড়ি বহরে হামলার মামলায় পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার (১৯ই ডিসেম্বর) সকালে শুভগাছা ইটভাটা থেকে যুবলীগের সভাপতি নাজমুল হাসান ওরফে গোলজার ফকির (৪৪) কে আটক করেছে।
জানা যায়, বিগত ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনী বিএনপির সাবেক এমপি গোলাম মো. সিরাজের প্রচারের গাড়ি বহরে কলেজরোড এলাকার হামলা হয়। এই ঘটনায় শেরপুর থানায় গত ১৫ নভেম্বর একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় মামলার নামীয় আসামী খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আজহার আলী ফকিরের ছেলে খানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাসান কে শুভগাছা পূর্বপাড়া একটি ইটভাটার ভিতর থেকে ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, আটককৃত নাজমুল হাসান কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক