
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের মাধনগরে বগি ফেলে চলে গেল ট্রেন ইঞ্জিন। আজ উনিশ ডিসেম্বর দুপুর ১২ টার দিকে এই ঘটনা ঘটে। পরে লোকোমোটিভ চালক বুঝতে পেরে আবারও ট্রেনটি পেছনদিকে ফিরিয়ে নিয়ে এসে অন্যান্য বগির সঙ্গে লাইন সংযুক্ত করে এক ঘন্টা পরে ট্রেনটি মাধনগর স্টেশন ছেড়ে চলে যায়।
মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার উজ্জ্বল হোসেন জানান, আজ দুপুর বারোটার দিকে কুড়িগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি মাধনগর স্টেশন অতিক্রম করার সময় নাট খুলে পেছন থেকে ৮টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরে ট্রেনটি নলডাঙ্গার দিকে যাওয়ার কিছুক্ষণ পরেই চালক বুঝতে পারেন পেছনে ৮টি বগি ছাড়া পড়ে গেছে। এরপর তিনি ট্রেনটিকে আবারও পিছন দিকে নিয়ে এসে বগিগুলোকে পুনরায় সংযুক্ত করে এক ঘন্টা পর আবারো যাত্রা শুরু করেন। এই ঘটনায় কোন অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি এবং কোন ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটেনি বলে জানান তিনি।

আরও পড়ুন
ঋণের চাপে ফায়ার সার্ভিস কর্মীর আত্মহত্যা, তথ্য সংগ্রহে গিয়ে সাংবাদিকদের বাধার অভিযোগ
বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নতুন নাম ঘোষণা
সিরাজগঞ্জে শিশু ধর্ষণ, প্রধান আসামি ঢাকা থেকে গ্রেফতার