হোম » সারাদেশ » পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগীতা

পীরগঞ্জে নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগীতা

পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

পরে স্কুলে চত্বরে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগীতা হয়। বিদ্যাপিঠের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসানের সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিকাষা অফিসার আরিফুল্লাহ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, অবসর প্রাপ্ত উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষরন অফিসার রাশেদুল আলম, প্রধান শিক্ষক অব্দুর রশিদ, সমাজ সেবক হাসান আলী, মকসেদুল আলম, মোস্তফা আলম, সাংবাদিক ও শিক্ষক দেলওয়ার হোসেন দুলাল প্রমূখ। এ সময় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!