
পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের স্বনামধন্য বিদ্যাপীঠ নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। রবিবার সকালে স্কুল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে স্কুলে চত্বরে আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়। এর আগে ৪ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও বিতর্ক প্রতিযোগীতা হয়। বিদ্যাপিঠের চেয়ারম্যান ইসমাইল হোসেনের সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণ সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসানের সাবেক এমপি জাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিকাষা অফিসার আরিফুল্লাহ, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, অবসর প্রাপ্ত উপ- সহকারী উদ্ভিদ সংরক্ষরন অফিসার রাশেদুল আলম, প্রধান শিক্ষক অব্দুর রশিদ, সমাজ সেবক হাসান আলী, মকসেদুল আলম, মোস্তফা আলম, সাংবাদিক ও শিক্ষক দেলওয়ার হোসেন দুলাল প্রমূখ। এ সময় নর্থ পয়েন্ট স্কুল এন্ড কলেজের পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন