
মহিনুল ইসলাম সুজন,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম(৮০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুক্তিযোদ্ধা মো. তবিবুল ইসলাম ডিমলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি,উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য।ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে এলাহী বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মো. তবিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য