
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় রাস্তা পারাপারের সময় অটো রিক্সার ধাক্কায় ফাতেমা খাতুন নামের ছয় বছরের শিশু নিহত হয়েছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে শেরকোল তাহের সড়কের বাঁশিলা ইছলাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই এলাকার জনৈক সেলিম সরদারের মেয়ে এবং স্থানীয় রিয়াজুল জান্নাত একাডেমির শিশু শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা ও পুলিশ সুত্রে জানা যায় মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ফাতেমা তার বাড়ির কাছে রাস্তা পার হচ্ছিল। এসময় পাটুল থেকে নলডাঙ্গাগামী একটি অটোরিক্সা ফাতেমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় ফাতেমা।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনার চলে যায়। পুলিশ দুর্ঘটনার জন্য দায়ী অটো রিক্সাটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এবং এর চালককে সনাক্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছি । তদন্তে দোষী সনাক্ত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
ভোলাহাট সীমান্তে ৩ আসামীসহ ১২৪ বোতল নেশাজাতীয় সিরাপ আটক
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা