
মোঃ বিপ্লব হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবঞ্জ জেলার ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধি অভিযানেমহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি০৩জন আসামীসহ১২৪বোতল নেশাজাতীয় সুরাপ,০৩টি মোবাইল এবং ০১টি ইজিবাইক আটক করেন।
নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ০৫ জুন ২০২৬ তারিখ আনুমানিক ১১০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত হাবিলদার মোঃ কাজী ইব্রাহীম এর নেতৃত্বে ০১টি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৮/২-এস হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ভোলাহাট ইউনিয়নের শিকারী গ্রামে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহল দল নিম্নবর্ণিত ০৩ জন আসামীসহ ফেন্সিডিল এর বিকল্প ১২৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ, ০৩টি মোবাইল এবং ০১টি ইজিবাইক আটক করতে সক্ষম হয়, যার সিজার মূল্য-৪,২৪,৬০০/-(চার লক্ষ চব্বিশ হাজার ছয়শত) টাকাঃ আটককৃত আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট থানার ভোলাহাট ইউনিয়নের আলালপুর গ্রামের ১।
মোঃ মাহাবুবুর রহমান (১৯), পিতা-মোঃ রানাউল, গ্রাম-আলালপুর, ২। মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা- মোঃ সেতাউল, গ্রাম-আলালপুর, ৩।মোঃ সাগর হোসেন (১৬), পিতা-মোঃ দুলাল, গ্রাম-হাউসপুর
সকলের পোষ্ট-ফুটানি বাজার, থানা-ভোলাহাট, জেলা-চাঁপাইনবাবগঞ্জ।
৪।আটককৃত আসামীসহ নেশাজাতীয় সিরাপ, মোবাইল এবং ইজিবাইক ভোলাহাট থানায় হস্তান্তরের করা হয়েছে এবং মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।

আরও পড়ুন
নিখোঁজের ২০ ঘণ্টা পর তেতুলিয়া নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার
সরিষাবাড়ীতে সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা