
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজার জেলার ছাড়া জাগানো সংগঠন চকরিয়া ক্বিরাত সংস্থার উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । রবিবার (৯ নভেম্বর ) বাদে জোহর পূর্ব নির্ধারিত সময়ে স্থানীয় ক্বারীদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় । বাদে মাগরিব থেকে আমন্ত্রিত ক্বারীগণ তেলাওয়াত করেন ।
তৃতীয় আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে কোরআন তেলাওয়াত করেন, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিমান কারি আহমেদ বিন ইউছুফ আল-আজহারি,মিসরের ক্বারি ইয়াসির শারকাওয়ী,ইরানের হামিদ রেজা আহমদী ওয়াফা,পাকিস্তানের ক্বারি হাম্মাদ আনোয়ার নাফিসি,মরক্কোর ক্বারী ইলিয়াস আল-মিহয়াউঈ। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত শিশু ক্বারী মুশফিকুর রহমান, চকরিয়ার সন্তান ক্বারী হিজবুল্লাহ মুজাহিদ।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির। সম্মেলনে সভাপতিত্ব করেন পীরে কামেল মাওলানা আ ক ম ছাদেক হোসন ।
মঞ্চ পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, চকরিয়া ক্বিরাত সংস্থার সভাপতি নুরুন্নবী, সহ-সভাপতি আ ফ ম ইকবাল হাসান আনোয়ারী, সহ-সভাপতি হাফেজ এহসানুল হক, সেক্রেটারী (ভারপ্রাপ্ত) সাংবাদিক এইচ এম রুহুল কাদের।

আরও পড়ুন
সিরাজগঞ্জে আ’লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক মিজান গ্রে’ফ’তা’র
কাউখালীতে বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা