
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্য টাঙ্গাইলের বাসাইলে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১১টায় র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার আল-আমিন, বাসাইল রিপোর্টাস ইউনিটির সভাপতি মোঃ রুবেল মিয়া, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র-ছাত্রীবৃন্দ।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ