
মোস্তাফিজুর রহমান,নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি: নারী কন্যার সুরক্ষা করি,সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি এ প্রতিপাদ্যকে নিয়ে নাটোরের নলডাঙ্গায় র্যালি ,আলোচনা সভা ও ৫ জন জয়িতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদানের মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেদুওয়ানুল হালিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসিবুল হাসান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম,নলডাঙ্গা পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল প্রমুখ। পরে ৫ জন নারী জরিতাকে সম্মননা ক্রেষ্ট প্রদান করা হয়।

আরও পড়ুন
শিবগঞ্জে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ সীমান্তে হত্যা কান্ড ও পশইনের প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জে চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
দুই কোটি টাকার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ