
এইচ এম রুহুল কাদের,চকরিয়া : চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের বিমানবন্দর পাড়া হযরত ওমর ফারুক (রা:) নূরানী ইবতেদায়ি মাদ্রাসার তিন শিক্ষার্থী বেসরকারি বৃত্তি পেয়েছে । সামপ্রতিক জমিয়তুল উলামা বহদ্দাকাটা কর্তৃক অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষার ফলাফলে ৩ জন উক্তীর্ণ হয় ।
বৃত্তি প্রাপ্ত তিন শিক্ষার্থীরা হলো,তৃতীয় শ্রেণীর জুবাইরুল ইসলাম (A+) , দ্বিতীয় শ্রেণীর মোহাম্মদ রামিম ( A) , তৃতীয় শ্রেণীর মিফতাহুল জান্নাত মারুয়া (A+) ।
তিন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় সফলতার সাথে উক্তির্ণ হওয়ায় মাদ্রাসার প্রধান পরিচালক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন । তাছাড়া শিক্ষার্থীদের অভিভাবকরা সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মাদ্রাসা ও শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক জমজমাট বিতর্ক প্রতিযোগিতা
ভেড়ামারায় অপহরণ ব্যক্তিকে উদ্ধার, গ্রেপ্তার-১
নাচোলে চলাচলে অযোগ্য রাস্তা নিজ অর্থায়নে মেরামত করছেন গ্রামবাসী