
কিশোরগঞ্জ প্রতিনিধি: জাকের পার্টি বিভাগীয় দাওয়াতী মাহফিল এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে আসন্ন ইসলামী মহাসম্মেলনে বিশ্ব জাকের মঞ্জিল উরস ২০২৫ ইং (৮,৯,১০,১১ ফেব্রুয়ারি) উদযাপন কে সামনে রেখে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়। রবিবার (৮ ডিসেম্বর ) বাদ মাগরিব হইতে মধ্যরাত পর্যন্ত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া মোক্তার হোসেন বেপারী (সভাপতি) এর বাড়ির সামনে জাকের পার্টির এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির সিনিয়র সভাপতি নাসির উদ্দিন নান্নুর সভাপতিত্বে, উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন, শ্রমিক ফ্রন্টের জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর পার্টির সভাপতি ইলিয়াস কাঞ্চন কামরুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির কেন্দ্রীয় উলামা টিমের প্রধান, মুফতি মাওলানা রজব আলী মাসুম।
জাকের পার্টির উলামা ফ্রন্ট ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত হাফেজ মাওলানা শাহজাহান মুজাহিদীর সঞ্চালনায়, জাকের পার্টি কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী ফ্রন্টের সভাপতি আলী আজগর শাহিনের সার্বিক তত্ত্বাবধানে আরোও ওয়াজ নসিহত পেশ করেন, জাকের পার্টি উলামা ফ্রন্ট, যুব ওলামা ফ্রন্ট ও তালাবা ফ্রন্ট এর আলেম উলামাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা জাকের পার্টির নেতৃবৃন্দ ও সকল সহযোগী সংগঠনের সভাপতি ও সম্পাদকবৃন্দ। উক্ত মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যানে দোয়া কামনা করা হয়।

আরও পড়ুন
ডোমারে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু,চালক আহত
বাসাইলে প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ
এম আই এস টি গাজীপুরে ASSET প্রকল্পের অর্থায়নে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মশালা অনুষ্ঠিত।