হোম » সারাদেশ » বগুড়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার!

বগুড়ায় হত্যা মামলার আসামি আ.লীগ নেতা গ্রেপ্তার!

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় তিন হত্যা মামলার আসামি আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। গত রোববার (৮ই ডিসেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার দাড়িয়াল এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামির নাম আলিম উদ্দিন৷ তিনি বগুড়া সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এবং নুনগোল ইউপির সাবেক চেয়ারম্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
ডিবির এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর উপজেলার দাড়িয়াল নিজ বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা আলিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়৷ তার বিরুদ্ধে ৫ আগস্টের পরে ৩ টি হত্যা মামলা আছে।।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!