হোম » সারাদেশ » সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি সময় মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি সময় মাইক্রোবাসসহ গ্রেফতার ৭

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে মাইক্রোবাসসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর সদস্যরা।
শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।  এসময় তাদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট ও একটি মাইক্রোবাস আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো, পঞ্চগড় জেলার আটোয়ারী থানা বামনকুমার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মোঃ জমির খান (৩৯), খুলনা জেলার লবনচরা থানার এ/পি-হেদায়েত উল্লাহ মসজিদ গলি মধ্যপাড়ার মৃত আব্দুস সালাম মুন্সির ছেলে চাকরিচ্যুত কনস্টেবল/১২৬৬৪, মোঃ কামরুজ্জামান (৪৪), ঢাকা জেলার আশুলিয়া থানার এ/পি-বাইপাইল বটতলা গেদোর বাড়ির ৪র্থ তলার ভাড়াটিয়া মৃত মোতালেব ওরফে মাসুদ শেখের ছেলে মোঃ জহুরুল শেখ সুমন (৩৩), ভাটারা থানার এ/পি-নুরেরচালা নতুন বাজার এলাকার আব্দুল কাদেরের ছেলে মোঃ মিজানুর রহমান মিন্টু (২৭), ফরিদপুর জেলার মধুখালি থানার কাশিনাথপুর গ্রামের মীর নায়েব আলীর ছেলে মীর সোহেল হোসেন (২৬), যশোর জেলার ঝিকরগাছা থানার উত্তর দেউলি গ্রামের মোঃ শহিদুল ইসলামের ছেলে মোঃ রাজু (৩১) ও গোপালগ জেলার নকুরিরচর গ্রামের মৃত আফতাব মোল্লার ছেলে আইয়ুব মোল্লা (৫২)।

শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২) এর অতিরিক্ত পুলিশ সুপার (কোম্পানী কমান্ডার) দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ্য রয়েছে যে, র‌্যাব-১২ এর গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর শুক্রবার রাত সাড়ে ৩টা দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা সয়দাবাদ গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে একটি হাইস মাইক্রোবাস আটক করে। পরে মাইক্রোবাসের থাকা ব্যক্তিদের নিকট থেকে পুলিশের হ্যান্ডকাপ, ভুয়া পরিচিতি কার্ড, জুতা, ট্র্যাক স্যুট জ্যাকেট পরিধানসহ মহাসড়কে ডাকাতি করার প্রস্তুতি গ্রহণ কালে তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান প্রত্যেকেই আন্তঃ জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। এ বিষয়ে আসামীগণের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!