
মো: সবুজ ইসলাম,রাণীশংকৈল:-ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ বাবা-ছেলেকে আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপশহর নেকমরদে যৌথ বাহিনী অভিযান চালিয়ে বাবা ইকবাল হোসেন(৫৫) ও ছেলে রুবেল হোসেন(৩০)কে নিজ বাড়ি থেকে ৮৩ গ্রাম গাঁজা ও ২ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান তাদের দুজনকে মোবাইল কোর্ট এর মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ২০০ টাকা অর্থদণ্ড ও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া প্রদান করেন।
রাণীশংকৈল থানা কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামিদেরকে এদিন রাতেই ঠাকুরগাঁও জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন
ধুনটে পানি শূন্য উপজেলা পরিষদ পুকুর, উন্নয়নে নেই প্রশাসনের কোনো পরিকল্পনা
রেললাইনের পাশে মিলল কলেজ শিক্ষকের মরদেহ
সিরাজগঞ্জে গোয়াল ঘরের তালা ভেঙ্গে এক রাতে ৫টি গরু চুরি