হোম » সারাদেশ » বগুড়া সদরে সাউন্ড বক্স বাজানো নিষেধ করায় মারপিট বসত বাড়ীতে হামলা থানায় অভিযোগ

বগুড়া সদরে সাউন্ড বক্স বাজানো নিষেধ করায় মারপিট বসত বাড়ীতে হামলা থানায় অভিযোগ

এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদরের শেখেরকোলা ইউনিয়নের ভান্ডার পাইকা গ্রামে গভীর রাতে শব্দ দূষণ করে বিকট শব্দে সাউন্ড বক্স বাজানো নিষেধ করায় সন্দেহে মারপিট বসত বাড়ীতে হামলা থানায় অভিযোগ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখেরকোলা ভান্ডার পাইকা গ্রামের কতিপয় কোরবান আকন্দের ছেলে রায়হান (১৯), ফটু সরদার এর পুত্র মোঃ লিমন (১৯),  সেকেন্দারের পুত্র  ফিরোজ (৩৫), ফিরোজের ছেলে ইমরান (২০),  ও ইউসুফ (১৮), আমজাদ হোসেনের পুত্র মোঃ আলহাজ্ব (২৪), নিলু প্রামনিকের ছেলে  নিরব (২২), আমহাদ হোসেনের ছেলে  আল আমিন (২৮), আলা আমিনের ছেলে জাহিদ (১৯)।
তারা সবাই  ২৮ নভেম্বর সন্ধ্যা থেকে বাড়ীর পাশে একটি ফাঁকা ফসলের মাঠে পিকনিকের নামে রাতে শব্দ দূষণ করে  বিকট শব্দে সাউন্ড বক্স বাজিয়ে এলাকার মানুষের ঘুম নষ্ট করে। এমতাবস্থায় রাতে কে বা কাহারা রাগান্বিত হয়ে তাদের বক্স বাজানো নিষেধ করেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে রাত ৪টা ২০ মিনিটে মৃত অহির মোল্লার পুত্র ইউনূস মন্ডলকে সন্দেহ করে লাঠিসোটা ও অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বে-আইনী ভাবে দলোবেঁধে তার বসতবাড়ীতে ভাংচুর চালায়। এসময় ইউনূস মোল্লা তাদের নিষেধ করলে তারা তাকেও এলোপাতাড়ি মারপিট শুরু করে৷ এতে তারা তার মাথায় আঘাত করে ঘটনাস্থল ত্যাগ করেন।
পরে তার চিৎকারে এলাকাবাসী দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে  পাঠায়৷ এ বিষয়ে ভুক্তভোগী ইউনুস সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি প্রশাসনের প্রতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সঠিক বিচার দাবী করেছেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!