হোম » সারাদেশ » সোনাইমুড়িতে  জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

সোনাইমুড়িতে  জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে  আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা

গোরজার হানিফ  (নোয়াখালী)  প্রতিনিধি: জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে  নোয়াখালী  সোনাইমুড়ি উপজেলায়  আহত ও শহীদদের স্মরণে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  সকালে ১১টার উপজেলা  প্রশাসনের আয়োজনে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন  অডিটরিয়ামে এই স্মরণসভায় উপজেলার  সর্বস্তরের মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে গণঅভ্যূত্থানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তার উপজেলা  সহকারী  কমিশনার (ভূমি) দ্বীন আলম জান্নাত সেনাবাহিনীর মেজর আবরার প্রয়াস। সোনাইমুড়ী থানা ইনচার্জ তদন্ত মোঃ মনির হোসেন.উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা   কর্মকর্তা ডাক্তার ইসরাত জাহান. উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শূভ সূএ ধর. উপজেলা জামাতের আমির মোহাম্মদ হানিফ মোল্লা.  সাবেক উপজেলা   চেয়ারম্যান মোঃ শাহাবুদ্দিন  সাবেক সোনাইমুড়ী পৌর কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন  প্রমুখ।
স্মরণসভার শুরুতে গণঅভ্যূত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করা হয়। স্মরন সভায় এসময় উপস্থিত ছিলেন আন্দোলনে সোনাইমুড়ী  উপজেলার  আহত ও নিহত পরিবারের সদস্যরা।
এসময় নিহতদের স্মরণে  স্বজনদের সেই বিভিষীকা দিনের বণর্ণা তুলে ধরেন। তারা ফ্যসিস্ট শেখ হাসিনার বিচার দাবি করেন এবং দেশে আর যেন কোন ফ্যসিস্ট সরকারের আবির্ভাব না ঘটে সে জন্যে সকলকে ঐক্যের ডাক দেন। এছাড়া শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের স্মরণ  এক মিনিট নীরবতা পালন করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!