
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ” বীজ ও কীটনাশক কোম্পানির প্রতিনিধিদের সংগঠন” বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা শাখার পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে এমকো এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিজ, মার্কেটিং অফিসার সোহেল রানা প্রধান ও সাধারণ সম্পাদক পদে হোসেন এন্টারপ্রাইজ সি সি লিঃ রিজিওনাল ইন্চার্জ আনিছুর রহমান আনিছ ও সাংগঠনিক সম্পাদক রাসেল সীড কোম্পানি প্রাঃ লিঃ এরিয়া ম্যানেজার নাফিউল ইসলাম এলিন নির্বাচিত হয়েছেন
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌর শহরের সিনেমা হল রোডে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চত্বরে সংগঠনের কার্যালয়ে সাধারণ সভায় সকল সদস্যদের সম্মতিক্রমে বিনা প্রতিদন্দিতায় তাদের নির্বাচিত করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, কোষাধ্যক্ষ সীড লিংক লিঃ মার্কেটিং অফিসার আনিসুর রহমান আনিস,প্রচার সম্পাদক প্রমোট এগ্রো লিঃ মার্কেটিং অফিসার লুৎফর রহমান।
সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ জানিয়েছেন দুই বছর মেয়াদি এই কমিটি গঠন করা হয়েছে । অদ্য তারিখ হতে ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত তারা তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং আগামী ১৫ দিনের মধ্যে এই কমিটি আমাদের একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দিবে।
নব-নির্বাচিত পরিষদের নেতৃবৃন্দরা বীজ ও বালাইনাশক শিল্পের মূল লক্ষ্য নিরাপদ শস্য সুরক্ষা সুনিশ্চিত করণের মাধ্যমে এই অঞ্চল সহ দেশের কৃষি উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলিষ্ঠ ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য