হোম » সারাদেশ » ভৈরবে সোহাগ  হত্যা মামলার আসামি  গ্রেফতার

ভৈরবে সোহাগ  হত্যা মামলার আসামি  গ্রেফতার

২১ নভেম্বর এম আর ওয়াসিম  ভৈরব  (কিশোরগঞ্জ) প্রতিনিধি :  ভৈরবে রহস্য জনক কারনে  সোহাগ হত্যা মামলার আসামী জসিম  আসামি জসিমকে গ্রেফতার করেছে  র‍্যাব -১৪ ক্যাম্পের সদস্যরা । গতকাল বুধবার কিশোরগঞ্জ  শহরের পুরান থানা এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করেছে বলে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো যায়।  গ্রেফতারকৃত জসিম শম্ভুপুর বড়কান্দা গ্রামের কফিল উদ্দীনের পুত্র।  এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়,হারুন অর রশিদ  ওরফে সোহাগ শিবপুর  ইউনিয়ন যুবলীগ  সাধারণ সম্পাদক  ছিলেন । তার ২ ভাই   ইতালি  প্রবাসী।  কিছু দিনের মধ্যে  সে ও  ইতালি যাওয়ার কথা  ছিলো । তার স্পন্সর পাওয়ার কথা রয়েছে । তার আর ইতালি যাওয়া হলোনা।
 গত ১৭ নভেম্বর  রোববার সন্ধ্যার পর  চা খাওয়ার জন্য  সোহাগ ঘর থেকে বের হয়ে  বাড়ির পাশে রেলেক্রসিংয়ের কাছে একটি  চায়ের দোকানে  যায়। পরে  সেখান থেকে  একটু দুরে জসিমের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ২ জনের মধ্যে  বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে জসিম ধারালো ছুরি দিয়ে  সোহাগের বুকে ছুরিকাঘাত করলে সোহাগ মাটিতে লুটিয়ে পড়ে।পরে এলাকাবাসীদের সহায়তা  প্রথমে একটি  প্রাইভেট হাসপাতালে নিয়ে যায় । সেখান থেকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  গেলে  কর্তব্যরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। পরে নিহতের মা  রহিমা বেগম বাদী হয়ে  জসিম কে আসামি করে  ভৈরব  থানায়  একটি হত্যা মামলা দায়ের করে।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!