হোম » সারাদেশ » চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ। 

চাঁপাইনবাবগঞ্জে ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ। 

oplus_0

অহিদুজ্জামান রিপন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর  উপজেলার  উপজেলা প্রশাসনের সহায়তায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আওতাধীন হার পাওয়ার প্রকল্প: প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন শীর্ষক প্রকল্পের অধীনে চলমান ৩য় পর্যায় আই টি সেবা প্রদানকারী ক্যাটাগরির ৪টি ব্যাচের ৮০ জন নারী প্রশিক্ষণার্থীর মধ্যে ল্যাপটপ বিতরণ করা হয়। উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুমে  অনুষ্ঠিত  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোছা: তাছমিনা খাতুন,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারহানা সৈকত, কনসালটেন্ট হার পাওয়ার প্রকল্প। উপস্থিত ছিলেন আব্দুল ওয়াদুদ, উপজেলা ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন,চাপাই নবাবগঞ্জ সদর। উক্ত অনুষ্টান সভাপতিত্ব করেন আইসিটি অধিদপ্তরের উপজেলা আইসিটি অফিসার জনাব মো. নাজমুল হক, ৬ মাসব্যাপী প্রশিক্ষণে ফ্রিল্যান্সিং বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। প্রযুক্তি ব্যবহার করে বেকার নারীদের কর্মসংস্থান, ঘরে বসে ফ্রিল্যান্সিং এর সুযোগ সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে উক্ত প্রকল্পটি বলে মন্তব্য করেন আগত অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!