
ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীণ বরণ ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্রীদের সংবর্ধনা সভা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কলেজ প্রাঙ্গনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবিএম কামালউদ্দীনের সভাপতিত্বে এবং জৈষ্ঠ প্রভাষক মনসুর কামাল নান্নুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, ঐ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বিভুতি কুমার রায়, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ইকবাল হোসেন, জৈষ্ঠ প্রভাষক রফিকুল ইসলাম, আসাদুজ্জামান ও মঞ্জুর কাদের, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, শিক্ষার্থী প্রিয়াংকা, সুদেবী রায়, তানিয়া ইসলাম প্রমূখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
-পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল