হোম » সারাদেশ » জাতীয়তাবাদী প্রযুক্তি দলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

জাতীয়তাবাদী প্রযুক্তি দলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান

“বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দল” ঢাকা মহানগর এর উদ্যোগে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন’কে সংবর্ধনা প্রদান করা হয়। শনিবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মহাখালীর একটি হোটেলে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন মুন্না, কর্ণেল (অবঃ) মোঃ জগলুল আহসান, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপি এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম মাষ্টার, ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোঃ ইছাহাক আলী, ঢাকাস্থ সারিয়াকান্দি উপজেলা কল্যাণ সমিতির সমাজকল্যাণ সম্পাদক মোঃ আহসান হাবিব বেলাল।

ঢাকাস্থ সারিয়াকান্দি সমিতির অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম। সরকারি তিতুমীর কলেজ শাখ ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদ, বিএনপির নেতা মোঃ রায়হান কবির, সাংবাদিক মোঃ আজাদ আহমেদ, ছাত্রদল নেতা মোঃ স্বপন মিয়া, মোঃ রাসেল মিয়া প্রমুখ্য।

এম হিরন প্রধান-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!