
সমবায়ে গড়ব দেশ বৈষম্যহীন বাংলাদেশ এই প্রতিবাদ্যকে সামনে রেখে জামালপুরে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করেন জেলা প্রশাসন ও সমবায় বিভাগ।
এতে জামালপুরের জেলা সমবায় কর্মকর্তা আ: হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস।আলোচনা সভায় বিশেষ অতিথি’র বক্তব্য দেন,জামালপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা,জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মো.নজরুল ইসলাম,সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল মো.আতিক,জেলা উপসহকারী নিবন্ধক মো: আতিকুর রহমান প্রমুখ।
এছাড়া মুক্ত আলোচনায় অংশ নেয় সমাজ সেবা কার্যালয়ের পরিদর্শক আসলাম কবীর,পরিদর্শক রফিকুল ইসলাম, পরিদর্শক আশরাফুল আলম,পরিদর্শক শামীম, কেন্দ্রীয় সমবায় সমিতির সহ সভাপতি সুলতান মাহমুদ খান,ইউনিয়ন সমবায়ের নারী সদস্য সাজেদা আক্তার পুষ্প,জাগরনী কৃষি সমবায় সমিতির সদস্য সোলায়মান হোসেন। এর আগে দিবস উপলক্ষে শহরের ফৌজদারী মোড় এলাকা থেকে একটি র্যালি বের করেন জামালপুরের জেলা প্রশাসন সমবায় বিভাগ।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক