
কিশোরগঞ্জ জেলার ভৈরবের সাদেক ইউনিয়নের মৌটুপি গ্রামে দুই বংশের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছে অন্তত শতাধিক মানুষ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মৌটুপি গ্রামে ৯ অক্টোবরের সংঘর্ষের ঘটনায় সরকার বাড়ির পক্ষের আহত মহরম আলী ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যায়। এই ঘটনায় কর্তা বাড়ির লোকজন আতঙ্কে গ্রাম ছাড়া থাকলেও গতকাল বৃহস্পতিবার সকালে পরিকল্পিত ভাবে বাড়ি ফিরতে শুরু করলে, কর্তাবাড়ি ও সরকার বাড়ি লোকজন সংঘর্ষর ঝড়িয়ে পরে। এক পর্যায়ে টেটাবিদ্ধ হয়ে ঘটনা স্থলে সরকার বাড়ির কাইয়ুম নিহত হয়। পরে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করলে ঢাকা নেওয়ার পথে সরকার বাড়ির অপর আরেক জন লিটন নিহত হয়। এ নিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভিক রাখার চেষ্টা করছে পুলিশ। দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৩ মাসে ৫ জন নিহতের ঘটনা ঘটেছে।
পুলিশ জানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনী ঘটনা স্থলে কাজ করছে।
-এম আর ওয়াসিম-

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ