
বগুড়ার শেরপুরে ভয়াল ২৮ শে অক্টোবর ২০০৬ পালন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সকাল ৯টায় ধুনটমোড় আন্তঃজেলা কোচ টার্মিনালে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর পৌর শাখার আমির আব্দুল খালেক সরকার।
এ সময় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেইটে লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয় নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এই নৃশংস ঘটনার বিচার ও খুনীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান এ সময় উপস্থিত ছিলেন পৌর যুব বিভাগের সভাপতি আব্দুল আজিজ, সেক্রটারী সাব্বির আহমেদ, অর্থ সম্পাদক আবু তালহা, পৌর মেডিকেল বিভাগের সভাপতি মনিরুজ্জামান, বাসট্যান্ড যুব ওয়ার্ডের সভাপতি নাইম, অধ্যক্ষ রুস্তম আলী ইউনিটের সভাপতি আব্দুল হান্নান, হামছায়াপুর যুব ওয়ার্ডের সভাপতি পাপ্পু, আরো উপস্থিত নাইম রানা, জুলফিকার,ফ্রিব্লাডগ্রুপিংক্যাম্পের সার্বিকসহযোগিতা করেন শেরপুর ইসলামী হাসপাতাল, বগুড়। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ২ শতাধিক ফ্রি ব্লাড গ্রুপিং সেবা গ্রহন করে সর্বস্থরের
জনসাধারণ।
-আবু জাহের-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক