
নওগাঁ জেলার পোরশা উপজেলার পোরশা মীনা বাজারে ২৭-১০ ২৪ই ং রোজ রবিবার বিকাল ৪ ঘটিকার সময় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান পালিত হয় ।ঢাকা কেন্দ্রীয় দলের নির্দেশে সারাদেশের নেয় পোরশা উপজেলায় যুবদল কর্তৃক মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন মোঃ ইকবাল হাসান শাহ, উপজেলা যুবদল আয়বায়ক সভাপতি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ সাবেক সহ সভাপতি উপজেলা। বিশেষ অতিথি ছিলেন আব্দুল কালাম সাবেক যুবদল সভাপতি পোরশা।
উক্ত সভায় বক্তারা বলেন আমরা শহীদ জিয়ার সৈনিক এই শক্তি বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব আর দলের নির্দেশ মতো যখন যেভাবে নির্দেশ আসবে আমরা যুবদলের সকল কর্মী সকল কাজে প্রস্তুত থাকবো। আমরা দল মত নির্বিচারে এই আওয়ামী ফ্যাসিবাদ সরকারকে ক্ষমতাচ্যুত করেছি তেমনি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করার জন্য সকলকে একতাবদ্ধ থাকতে হবে। বক্তারা আরো বলেন শহীদ জিয়ার আদর্শে দেশ পরিচালনা করতে যতই বাধা আসুক আমরা সামনে এগিয়ে যাব। বক্তারা আলোচনায় এমনটাই বলেন ।
এই দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা আজিজুল হক তিনি তার দোয়ায় সকলের জন্য মাগফেরাত ও খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করেন । পরিশেষে সভাপতি সকলের সুস্বাস্থ্য কামনা করে সঠিকভাবে দেশ পরিচালনার ওয়াদা ব্যক্ত করে অনুষ্ঠান শেষ করেন।
-এম এ মান্নান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক