হোম » সারাদেশ » ঘর পেল শহীদ সোহাগের বাবা-মা

ঘর পেল শহীদ সোহাগের বাবা-মা

বৈষম্য বিরোধী আন্দালনে ঢাকায় নিহত রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউনিয়নের পাহাড়পুর গ্রামের শহীদ সোহাগের অসহায় বাবা-মাকে ঘর নির্মাণ করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড রাজশাহী ক্যাডেট  এসোসিয়েশন (অরকা)। আজ রবিবার দুপুরে নির্মিত এই বাড়িটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অরকার সদস্য প্রফেসর ড. জার্জিস মামুন, প্রফেসর ড. শরিফুল ইসলাম, ইঞ্জিনিয়ার মাহমুদ নাছের, বৈষম্য বিরোধী আন্দোলনে স্থানীয় নেতা মেহেদী হাসান প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা এই অসহায় শহীদ পরিবারের সহায়তায় স্থানীয়দের এগিয়ে আসার আহবান জানান।

এসময় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র, পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোঃ ইলিয়াছ প্রামাণিক এবং প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সকলে শহীদ সোহাগের কবর জিয়ারত করেন।

উল্লেখ্য, শহীদ সোহাগ একজন গার্মেন্টসকর্মী ছিলেন। অভাবের সংসারে হাল ধরতেই মূলত তার ঢাকায় যাওয়া। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হওয়ায় পরিবারটি একবারেই অসহায় হয়ে পড়ে। বসবাসের জন্য কোনো ঘর ছিল না। শুধু আড়াই শতাংশ জমি ছাড়া সোহাগের পরিবারের আর কোনো সহায় সম্বল ছিলনা। বিষয়টি জানতে পেরেই স্বেচ্ছাসেবী সংগঠন অরকা দুই রুমের টিন সেডের একটি বাড়ি নির্মাণ করে দিয়েছে।

-আল হুমায়রা জান্নাতি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!