
জামালপুরে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)।
শনিবার বিকালে জামালপুর শহরের সকাল বাজার এলাকায় এক আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, সদর উপজেলার নান্দিনা নয়াপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে সাদ হোসেন কনক(১৯) ও নান্দিনা বলিয়াপাড়া এলাকার নুরুল ইসলাম বাবু’র ছেলে জাকির হোসেন।
ডিবি-১ এর উপ পুলিশ পরিদর্শক (এস আই) সাজ্জাদ হোসেন নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করেন। জেলা ডিবি-১ এর ওসি মো. নাজমুস সাকিব জানান, জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর নির্দেশনায় শনিবার বিকালে জামালপুর শহরের সকাল বাজারে শেখ রিপন আবাসিক হোটেলের ১০২ নাম্বার রুমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার কথা স্বীকার করে। এঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
জামালপুরে অস্তিত্বহীন রাইসমিলের নামে সরকারি বরাদ্দের অভিযোগ, খাদ্য বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন
মেলান্দহে ৪ লাখ টাকার হেরোইনসহ ধরা পড়ল স্বামী-স্ত্রী
ডিমলায় একদিনে পাঁচ খাতে সরকারি সহায়তা বিতরণের উদ্বোধন করলেন সংসদ সদস্য