
সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্রীকোলা মহল্লার এক বাড়িতে গত ৫ দিন ধরে দুইজোরা কিশোর কিশোরী অসামাজিক কাজে লিপ্ত থাকার খবর পেয়ে মহল্লাবাসীরা তাদের আটক করেছে। বর্তমানে তারা শ্রীকোলা আব্দুল আজিজের বাড়িতে রয়েছে। এ ব্যাপারে উল্লাপাড়ার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।
গ্রামবাসীদের হাতে আটক কিশোর কিশোরীরা হলেন, ঢাকা মিরপুর শেওরাপাড়ার রিয়া আক্তার (১৫),স্বর্ণা খাতুন(১৪), ঢাকা সাভারের কিশোর সবুজ হোসেন(১৬) ও উল্লাপাড়ার পুর্ণিমাগাতীর মোহাম্মদ ছানী। শ্রীকোলা গ্রামের বাসিন্দা ঠান্ডু ইসলাম জানান, তারা গত ২১ অক্টোবর ঢাকা থেকে তাদের বন্ধু নাহিদ হোসেনের সঙ্গে উল্লাপাড়ায় আসে। নাহিদ তার দাদার বাড়ি শ্রীকোলাতে তাদের আশ্রয় দেয়। সেখানে তারা গত ৫ দিন ধরে অবস্থান করে একে অপরের সাথে অসামাজিক কাজে লিপ্ত হয় অভিযোগ পাওয়া যায়। তিনি আরো জানান,কিশোরী রিয়া সবুজকে তার স্বামী এবং স্বর্ণা ছানীকে তার প্রেমিকা হিসেবে পরিচয় দেয়। সবুজ ও ছানী পোষক শ্রমিক । বর্তমানে দুইজোরা কিশোর কিশোরী আব্দুল আজিজের বাড়িতে রেখেছে। তাদের অভিভাবকদের সাথে যোগযোগ করার চেষ্টা করছেন মহল্লাবাসী।
-রায়হান আলী-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল