
জামালপুর সদরের তুলশীপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন মিলনকে সভাপতি মনোনীত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।
রবিবার (২০ অক্টোবর) কমিটির অনুমোদন দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিক সরকার। তার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে রহুল আমিন মিলন কে সভাপতি পদে মনোনীত করা হয়।
এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলে সারা দেশের স্কুল কলেজের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়।
মোহাম্মদ রুহুল আমিন মিলনকে তুলশীপুর ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত হওয়ায় কলেজের শিক্ষক -শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন মহল তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২