হোম » সারাদেশ » বগুড়া শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিডে আগুন অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি

বগুড়া শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিডে আগুন অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি

বগুড়ার শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ  অগ্নিকাণ্ডের  ঘটনা ঘটেছে।গত ২১ই অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩ হাজার ১৭০ টন সয়াবিন, ২ হাজার ৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।

-এম এ রাশেদ-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!