
বগুড়ার শেরপুরে আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।গত ২১ই অক্টোবর সোমবার দিবাগত রাতে উপজেলার বাগড়া হঠাৎপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩ হাজার ১৭০ টন সয়াবিন, ২ হাজার ৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।
তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক ভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্ত সাপেক্ষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।
-এম এ রাশেদ-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক