
চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শিক্ষা বিস্তারকারী সংগঠন লাইট ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৩টায় মিনিবাজার (প্রধান শাখা) কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে দ উপস্থিত ছিলেন, লাইট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক এইচ এম রুহুল কাদের, মিনিবাজার শাখার সভাপতি জহিরুল ইসলাম। ইসলামিক লাইট এ্যাডুকেশন সেন্টার মিনিবাজার শাখার প্রধান হাফেজ রেজাউল করিম ,বটতলী শাখার প্রধান হাফেজ নুরুল আজিমসহ শিক্ষক ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বৃত্তি পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ও তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান, হাতের লেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরে লাইট ফাউন্ডেশনের সদস্য ও বটতলী শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলামের গর্ভধারিনী মাতার মৃত্যুতে শোক প্রকাশ ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত করা হয়।
-চকরিয়া প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল