
বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও তার ভাইকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে কদিম পাড়া নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক এবং তার ভাই লিটন। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার।
পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কদিমপাড়া নিজ বাসা থেকে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার মানিক ও তার ভাই লিটনকে গ্রেপ্তার করা হয়েছে। মানিকের বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরকসহ তিনটি এবং লিটনের বিরুদ্ধে বিস্ফোরক ও হত্যাসহ একটি মামলা রয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো প্রক্রিয়াধীন আছে।
–এম এ রাশেদ-

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন